মঙ্গলবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, রাত ১২:৪৩
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

লালমোহনে ঈগল পাখি উদ্ধার

ভোলা প্রতিনিধি  ভোলার লালমোহন উপজেলায় লোকালয় থেকে একটি ঈগল পাখির ডান পাশের ডানা ভাঙা, পা ফোলা ও জ্বরসহ গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেন মোরশেদ আলম সুজন নামে এক যুবক। দেড় ফুট উচ্চতার প‚র্ণাঙ্গ বয়স্ক ঈগল পাখিটির ওজন ২ কেজি ২শত গ্রাম।

গত পাঁচ দিন ধরে ওই উপজেলার রমাগঞ্জ গ্রামের যুবক ওই ঈগলটি প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছেন। তিনি ঈগলটির নিবিড় পরিচর্চা করেছেন। পাখিটি বর্তমানে হাটতে পারে, তবে ডানা মেলে উড়তে আরও দু’দিন সময় লাগতে পারে।

উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের চৌমুহনী এলাকার যুবক মোরশেদ আলম সুজন জানান, গত পাঁচ দিন আগে রমাগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ব্যাপারী বাড়ির একটি পুকুরে মাছ শিকার করে ঈগলটি ফেরার সময় বাচ্চারা ইট নিক্ষেপ করে ঈগলটিকে গুরুতর অসুস্থ করে। এতে ঈগলটির ডান পাশের ডানা ভেঙে যায় এবং পায়ে গুরুতর জখম হয়। এরপর বাচ্চারা ঈগলটিকে বাজারে এনে খেলা করে, এসময় আমি দেখে সেটিকে উদ্ধার করি। উদ্ধারের পর ঈগলটিকে ভেটনারি চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। ঈগলটি এখন হাটতে পারছে।

ঈগলটি মাছ ও মাংসসহ সব ধরনের খাবার খাচ্ছে। তবে উড়তে পারছে না। আপাতত তাকে খাচায় সংরক্ষণ করা হয়েছে। ঈগলটি এখন মোটামুটি সুস্থ রয়েছে। খবর পেয়ে সোমবার (১৯ জুলাই) দুপুরে ঈদলটি নিয়ে গেছেন বন বিভাগ।

এ ব্যাপারে বন বিভাগের লালনমোহন রেঞ্জ কর্মকর্তা আশিষ কুমার বলেন, ঈদলটি প‚র্ণাঙ্গ বয়স্ক। এটি বর্তমানে বন বিভাগের তত্ত¡াবধানে আছে। পাখিটির চিকিৎসা দিয়ে খুব দ্রæত সেটি আমরা অবমুক্ত করবো।

বন ও পরিবেশ থেকে এ ধরনের পাখি অনেকটা বিপন্ন। এটি পরিবেশের ভারসম্য রক্ষা করার পাশাপাশি সৌন্দয্য বৃদ্ধি করে। এমন দৃষ্টি নন্দন ঈগল পাখি সংরক্ষনের দাবি এলাকাবাসীর।