সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৪১
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

যারা আত্মসম্মানের ভয়ে সাহায্য চাইতে পারে না তাদের পাশে দাড়াতে হবে : বিএমপি কমিশনার

ডেস্করিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন- শুধু বৈশ্বিক মহামারী চলাকালীন গণমানুষের জীবনে মানবিক বিপর্যয়েই নয়, বরিশাল মেট্রোপলিটন পুলিশ সবসময়ই সাধ্যমত সুবিধা বঞ্চিতদের পাশে সদাজাগ্রত থেকে ঈদ আনন্দ ভাগাভাগি করে আসছে। তারই ধারাবাহিকতায় দেশের এই বিপর্যয় মোকাবেলায়ও সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি অসহায়-দুস্থদের পাশে ঈদের ট্রেডিশনাল খাদ্য সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছি।

তিনি আরও বলেন- এই ঈদ যেন স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আনন্দ ভাগাভাগির ঈদ হয় সেই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে, সকল বিত্তবান ব্যক্তি, বিভিন্ন ক্লাব-সংগঠন সহ সকলে নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী অসহায় ও দুস্থদের পাশে, বিশেষ করে যারা আত্মসম্মানের ভয়ে কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে পারে না তাদের পাশে দাড়াতে হবে।

সোমবার (২০ জুলাই) দুপুর ১২টায় পুলিশ লাইন্সে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি পাশে স্বাস্থ্য সুরক্ষা বিধি পালন মেনে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য আহ্বান জানান পুলিশ কমিশনার।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদরদপ্তর) প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (উত্তর এন্ড গোয়েন্দা শাখা) মোঃ মনজুর রহমান পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) খাঁন মোহাম্মদ আবু নাসেরসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।