সোমবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:১৭
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

রাজারহাটের ডাংরারহাটে চলছে প্রকাশ্যে জুয়া খেলা

মাসুদ রানা রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি  রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বাজারের উত্তর দিকে প্রায় চারশো মিঃ দুরে তিস্তা নদীর তীরে অবস্থিত দ্বিতীয় লন্ডন পার্ক নামক স্থানটিতে চলছে জুয়া খেলার জমজমাট আসর।

স্হানীয় সচেতন মহলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এসব জুয়ার আসর পরিচালনা করছে জুয়াড়িরা। জুয়ায় নগদ টাকা পয়সা, গবাদিপশু বিক্রির টাকা সহ বাড়ির মূল্যবান সোনাদানা খুইয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে ।

গত এক বছরে বিদ্যানন্দ ইউনিয়নে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে কয়েকজন জুয়াড়ি কে ধরে নিয়ে জেলহাজতে প্রেরণ করে রাজারহাট থানা পুলিশ। পরে জেল থেকে ছাড়া পেয়ে আবারো জুয়ার আসর চালু করেন জুয়াড়িরা। জুয়াখেলা বন্ধে ও জুয়াড়িকে কঠিন ভাবে দমন করার জন্য রাজারহাট থানা পুলিশের নিকট সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী ।