সোমবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:০৫
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

ভোলায় অজ্ঞাত দুই ভাসমান লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাসনের মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দুটির বয়স ৩৫ থেকে ৪০ বছর হতে পারে।

বৃহস্পতিবার(২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকার মেঘনা নদীর তীর থেকে এ লাশ দুটি উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

চরফ্যাশন থানা পুলিশ জানান, বৃহস্পতিবার সন্ধায় উপজেলার বেতুয়ার লঞ্চঘাট এলাকার প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীতে দুই ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে চরফ্যাশন থানা পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শী পর্যটক আরিফ হোসেন জানান, সন্ধ্যার আগে বেতুয়া প্রশান্তি পার্কে ঘুরতে গিয়ে মেঘনা নদীর তীরে হাঁটছিল এমন সময় একটি ভাসমান লাশ দেখতে পায়। পুলিশে খবর দিলে তারা আরও একটি লাশ দেখতে পান।

চরফ্যাসন থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মনির হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ভাসমান লাশ দুটি লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে লাশ দুটির বয়স অনুমান করা গেলেও পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।