শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:১৮
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বরিশালে একদিনে করোনা ও উপসর্গে মৃত্যু ২০

ডেস্করিপোর্ট  বরিশাল বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০৫ জনে।

এই সময়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৩ জন ও করোনা ওয়ার্ডে দুজনের মৃত্যু হয়েছে।

এছাড়া গেল ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে বরিশাল জেলায় দুজন, পটুয়াখালীতে এক, পিরোজপুরে দুই ও ঝালকাঠিতে দুজনসহ মোট সাতজন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪১৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, মোট আক্রান্ত ২৭ হাজার ৯৯৫ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫২০ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ১০৯ জন নিয়ে মোট ১১ হাজার ৯৫৩ জন, পটুয়াখালী জেলায় নতুন আটজন নিয়ে মোট ৩ হাজার ৪৪২, ভোলা জেলায় নতুন ৪৯ জনসহ মোট দুই হাজার ৮২৬ জন, পিরোজপুর জেলায় নতুন ৯ জনসহ মোট তিন হাজার ৮৫৫, বরগুনা জেলায় নতুন চারজন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৩৮৭ এবং ঝালকাঠি জেলায় নতুন চারজন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩২ জনে।

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৩ জনের এবং করোনা ওয়ার্ডে দুজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৭১০ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২৬৫ জনের মৃত্যু হলো। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৭১০ জনের মধ্যে ৪৬ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।