রবিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:১৮
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

চট্টগ্রামে বৃষ্টির পানিতে তলিয়ে গেলো হাসপাতাল!

ডেস্করিপোর্ট  চট্টগ্রামে রবিবার (২৫ জুলাই) সকালে থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। এতে বৃষ্টির পানি নামতে না পারায় নগরীর নিচু এলাকায় জলাবদ্ধার সৃষ্টি হয়েছে। বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পড়েছে। এমনকি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের নিচ তলায় হাঁটু পরিমাণ পানি জমে গেছে। এতে চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হয়।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, রবিবার সকালে গত ২৪ ঘন্টায় ৬০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত আরো ২/১ দিন থাকবে। খোঁজ নিয়ে জানা গেছে বৃষ্টির সাথে সাগরে জোয়ারের পানি নগরীর নিচু এলাকায় ঢুকে পড়েছে। ফলে নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি করে। নগরী হালিশহর, আগ্রাবাদ বাকরিয়া, চান্দগাঁও,পাথরঘাটা ও চাক্তাই এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের নিচ তলায় হাঁটু পরিমাণ বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। এতে নিচ তলার চিকিৎসাসেবা উপরের তলায় স্থানান্তর করতে হয়েছে।

হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. নুরুল হক বলেন, ‘সকালে বৃষ্টির সাথে জোয়ারে পানি নিচ তলায় ঢুকে পড়েছে। নিচ তলা উঁচু করেও জলাবদ্ধতা থেকে রেহাই পাচ্ছি না। আমরা চিকিৎসা সেবা উপরের তলায় স্থানান্তর করেছি। এতে চিকিৎসা নিতে আসা রোগী আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।’