শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:২৮
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

শিমুলিয়াঘাটে ফেরিতে মানুষের ঢল

ডেস্করিপোর্ট  লকডাউন উপেক্ষা করে স্বাস্থ্যবিধি না মেনেই মুন্সীগঞ্জে শিমুলিয়াঘাটে দেখা গেছে উভয়মুখি যাত্রী ও যানবাহনের চাপ ।

সোমবার ভোররাত থেকে গাদাগাদি করে যাত্রী ও যানবাহন পারাপার হতে দেখা গেছে ফেরি গুলোতে।

লকডাউন এর প্রথম দিনের তুলনায় আজ যাত্রী ও যানবাহনের চাপ অনেকটাই বেড়েছে ঘাট এলাকায়।

জানা যায়, বাংলা বাজার থেকে শিমুলিয়া ঘাট হয়ে ঢাকামুখী যাত্রীদের চাপ ছিল অনেকটাই চোখে পড়ার মতো। এ সময় ঢাকামুখী ব্যক্তিগত প্রাইভেটকারসহ ঘাট এলাকায় দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি।

এছাড়াও ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে প্রায় শতাধিক ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহন। তবে পরিবহনসংকটে ঢাকামুখী যাত্রীদের পোহাতে হয়েছে বাড়তি ভোগান্তি। তাই দীর্ঘ পথ পায়ে হেঁটেই তাদের পৌঁছাতে হচ্ছে গন্তব্যে।

চলমান কঠোর বিধি-নিষেধের সময় আরও বাড়তে পারে এমন আশঙ্কায় আজও ঢাকা ছাড়তে দেখা গেছে দক্ষিণাঞ্চলগামী অনেক মানুষকে।

এছাড়াও ঢাকার বেসরকারি কিছু কিছু কর্মস্থল খোলার সিদ্ধান্তে মালিকপক্ষের চাপে পড়ে অনেকেই ফিরতে হচ্ছে ঢাকার পথে। তবে লকডাউনে বাস্তবায়নসহ মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে ঘাট এলাকায় ছিল পুলিশ ও বিজিবি বাড়তি নজরদারি।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের টার্মিনাল ব্যবস্থাপক মো. ফয়সাল জানান, নৌরুটে বর্তমানে ৬টি ফেরি দিয়ে সীমিত পরিসরে চলছে যাত্রী ও যানবাহন পারাপার। তবে সকাল থেকে ঘাট এলাকায় বাড়ি ফেরা ও ঢাকামুখি যাত্রীদের ছিল বাড়তি চাপ।