বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৪১
শিরোনাম :
বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল নগরীকে নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ও এনসিপির মহানগরের সদস্য সচিব এম আনোয়ার হোসেন। তিনি বলেছেন, নগরীর বিদ্যমান সংকট নিরসন করে নাগরিকদের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে কাজ করা হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের কীর্তনখোলা স্কুল মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওয়ার্ড কমিটি গঠন ও মেয়র প্রার্থী এম আনোয়ার হোসেনের পরিচিতি সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এম আনোয়ার হোসেন বলেন, বরিশাল নগরীতে নানা ধরনের সংকট রয়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ। অন্যদিকে, অনেক নারী ঋণের চাপে জর্জরিত। বিভিন্ন ক্ষেত্রে নারীরা অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন।

তিনি আরও বলেন, এসব সমস্যা চিহ্নিত করে কার্যকর উদ্যোগের মাধ্যমে সমাধান করতে হবে। বরিশালকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি নগরবাসীর অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে। সবমিলিয়ে সকলকে সাথে নিয়ে একটি নতুন বরিশাল গড়ে তোলাই তাঁর লক্ষ্য, যেখানে নাগরিকেরা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাবেন এবং সম্মানজনক জীবনযাপন করতে পারবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা, সদস্য সচিব মো. আবু সাঈদ (ফেরদৌস), শামসুজ্জামান টুটুল (সিনিয়র যুগ্ম আহবায়ক) বরিশাল মহানগর, অ্যাডভোকেট জাকির হোসেন (সিনিয়র যুগ্ম সদস্য সচিব, বরিশাল মহানগর) শামীম হোসেন সচিব নাজিম হোসেন যুগল সদস্য সচিব মহানগর সহ ১১ নং ওয়ার্ডের নেতৃবৃন্দসহ স্থানীয় কয়েক শ মানুষ।