শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:২৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

দেশে করোনায় মৃত্যুর সব রেকর্ড ভাঙল

ডেস্করিপোর্ট  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৪৭ জনের মৃত্যু হয়েছে।এখন পর্যন্ত এটি দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৫২১ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১৫ হাজার ১৯২ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনে।

এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করা হলেও তা পুরোপুরি মানা হচ্ছে না। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় রাজধানীর হাসপাতালগুলোয় উপচে পড়া ভিড়।

এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরেও কেউ শয্যা পাচ্ছে না। আর আইসিইউ শয্যা পাওয়া তো সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। করোনা পরীক্ষা করাতেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

হাসপাতালগুলোয় ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে অনেকে পরীক্ষা করাতে না-পেরে ফিরে যাচ্ছেন। সব মিলিয়ে করোনা পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে।