শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:১৮
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

তজুমদ্দিনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কমিটি গঠন

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি  দৈনিক নয়া দিগন্ত এবং আজকের ভোলার তজুমদ্দিন সংবাদদাতা হেলাল উদ্দিন লিটনকে সভাপতি ও দৈনিক মতবাদের তজুমদ্দিন প্রতিনিধি তরুন কুমার দাসকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ১৫ সদস্য বিশিষ্ট তজুমদ্দিন উপজেলা কমিটি ঘোষনা করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) দুপুর ১টায় তজুমদ্দিন প্রেসক্লাবের হলরুমে কমিটি ঘোষনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ভোলা জেলার সভাপতি মোঃ আফজাল হোসেন।

ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সেলিম রেজা (আমার সংবাদ), সাইদুর রহমান রিপন (সত্য সংবাদ), যুগ্ম-সম্পাদক এম এ হান্নান (বরিশালের আজকাল), জিহাদ আহাম্মেদ (সকালের সময়), সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন (সকাল সংবাদ), কোষাধ্যক্ষ আকতার হাওলাদার (বরিশাল বার্তা), ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম সাকিব (বাংলাদেশ সমাচার), দপ্তর ও প্রচার সম্পাদক রুবেল চক্রবর্তী (ন্যায়-অন্যায়), মহিলা বিষয়ক সম্পাদিকা ইসরাত জাহান রুমা (দ্বীপনিউজ টুয়েন্টিফোর ডটকম), নির্বাহি সদস্য অধ্যক্ষ মঈনুদ্দিন হাওলাদার, এম, নুরুন্নবী (যায়যায়দিন), শরীফ মোঃ আল আমীন (ভোরের কাগজ), মনিরুজ্জামান নয়ন (বাংলার কন্ঠ)।