শাহ সুমন,বানিয়াচং প্রতিনিধি হবিগঞ্জ বানিয়াচংয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে মঙ্গলবার (২৭ জুলাই)সকাল ১১টায় বানিয়াচং উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা ও রিফাত আনজুম প্রিয়া, তাদেরকে সার্বিক সহযোগিতা করেন ক্যাপ্টেন আদনান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ অদুদ সহ সেনাবাহিনীর সদস্যগণ।এসময় তারা বানিয়াচং উপজেলার বড় বাজার, গ্যানিংগঞ্জ ও বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইন ও সংক্রমণ আইন ২০১৮ বিধি মোতাবেক মোবাইল কোর্টে ১হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় কর হয়।
কারন ছাড়া বাহিরে বের হওয়া মানুষজন কে আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে পড়তে হয় এবং তাদের কাছে কারন ব্যাখ্যা করতে হয়।প্রতিদিনের মতো আজও মানুষ কে ঘড় থেকে বের হওয়ার সময় অবশ্যই মাক্স ব্যবহার করতে হবে। শারীরিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় জিনিসপত্র কিনার জন্য অনুরোধ করা হয়েছে।
টমটম,মোটর সাইকেল ও সব ধরনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি অব্যাহত আছে।এসময় মোবাইল কোর্টের সাথে সার্বক্ষণিক ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আবদুল হক মামুন,যায়যায়দিনের শেখ জোবায়ের আহমদ জসিম, বিজয়ের প্রতিধ্বনি, নূরুল ইসলাম।