বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:০১
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

ফুলবাড়ীতে ৫ জুয়াড়ি আটক

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: ফুলবাড়ীতে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গতকাল রাত ৩টায় উপজেলা বড়ভিটা ইউনিয়নে বড়লই এলাকা থেকে এসআই মহুবর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য তাদের হাতেনাতে আটক করে।

আটকৃতরা হলেন- উপজেলার বড়ভিটার ইউনিয়নের বড়লই গ্রামের মৃত আসমত আলীর ছেলে শাহারুল হক (৪৫) একই গ্রামের শাহাদাতের ছেলে আব্দুল কাদের ব্যাপারী (৫৬), মৃত আকবরের ছেলে ছাইফুল ইসলাম হক (৫৬), মৃত ইসমাইলের ছেলে শহিদুল ইসলাম (৩২) ও আব্দুল রাজ্জাকের ছেলে রাওফুল ইসলাম (২৭)।