বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০২
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

কুষ্টিয়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের গণটিকার কার্যক্রম পরিদর্শন

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের গণটিকার কার্যক্রম পরিদর্শন করেছেন।

শনিবার (৭ আগস্ট) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষণা মোতাবেক সকাল ৯টায় কুষ্টিয়ায় কোভিড ১৯ সংক্রমণ রোধে ইউনিয়ন ও পৌরসভা কেন্দ্রিক গণটিকার কার্যক্রম শুরু হয়। জেলা স্বাস্থ্য বিভাগ কুষ্টিয়া কর্তৃক এই গণটিকার কার্যক্রম সকাল ৯টায় শুরু এবং বিকাল ৩টায় শেষ হয়।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এবং জেলা প্রশাসক কুষ্টিয়া মোহাম্মদ সাইদুল ইসলাম গণটিকা কার্যক্রমের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তারা টিকাদান কর্মী, স্বেচ্ছাসেবক, টিকা দিতে আসা লোকজনদের সাথে কথা বলে মানুষের মাঝে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেন।

কুষ্টিয়া জেলায় ৬৬ ইউনিয়নের মধ্যে ৬২টি ইউনিয়নের কেন্দ্রসমূহ এবং ৩টি পৌরসভার ৩০টি কেন্দ্র সহ সর্বমোট ৯২টি কেন্দ্রে ৪৩২০০ ডোজ টিকা দেওয়া হয় এবং পূর্ব সিধান্ত মোতাবেক বাকি ৪টি ইউনিয়নের ২৪০০ ডোজ গণটিকা আগামীকাল অর্থাৎ ৮ আগস্ট একই সময়ে দেওয়া হবে। কুষ্টিয়ায় সকাল থেকেই উৎসব আমেজে সুশৃঙ্খলভাবে গণটিকাদান কার্যক্রম শুরু ও সমাপ্ত হয় এবং কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রত্যেক গণটিকাদান কেন্দ্রে পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, আনসার সদস্য, টিকাদান কর্মী ও গ্রাম পুলিশ উপস্থিত থেকে এ কার্যক্রমকে অত্যন্ত সুচারু ভাবে শেষ করেন।