শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:১২
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

গাজীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করতে গিয়ে যুবক আটক

ডেস্করিপোর্ট  গাজীপুরের শ্রীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করার সময় এক যুবককে আটক করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার ভোরে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের গণি হাজী বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম জাকির হোসেন (১৯)। তিনি সুনামগঞ্জের তাহেরপুর থানা চরেরপাড় গ্রামের মো. কাশেম আলী ছেলে। এ সময় তার সহযোগী রাজন ও মজনু পলিয়ে গেছে। তারা তিনজনই চন্নাপাড়া গ্রামের হাজী আলাউদ্দিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় কারখানায় কাজ করতো।

স্থানীয় মো. আতাবুল্লাহ্ জানান, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে জাকির, রাজন ও মজনুকে কবরস্থানের পাশে ব্যাগ হাতে দেখা যায়।

পরে তাদের ব্যাগে কি আছে? জানতে চাইলে তারা দৌড়ে পালানো চেষ্টা করে। পরে তাদের পেছনে দৌড়ে জাকির হোসেনকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে জাকিরের ব্যাগ থেকে দুটি মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, চার মাস আগে স্থানীয় জহুরা খাতুন ও তিন বছর আগে আজিজুল ইসলামের স্বাভাবিক মৃত্যু হয়। তাদের কবর থেকেই কঙ্কাল চুরির চেষ্টা করা হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।