মঙ্গলবার, ২২শে জুন, ২০২৬ ইং, রাত ৪:১৯
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

বরিশালে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত ২

ডেস্করিপোর্ট  বরিশাল নগরীতে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে আমতলা মোড় অতিক্রমকালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— নগরীর ভাটিখানা সেকশন রোড এলাকার বাসিন্দা ও ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আহমেদ হোসেন রুবেল (৩০) এবং কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী উজ্জল মাতবর (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্ড মাস্টার আবুল কালাম।

তিনি জানান, মঙ্গলবার ভোরে হাসপাতালের সামনে আমতলা মোড় অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত ও বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন ছাত্রলীগ নেতাসহ ওই দুই যুবক। তাৎক্ষণিক তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এর পর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, আমতলার মোড়সংলগ্ন এলাকায় তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এর পর মোটরসাইকেলটির সঙ্গে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক পোলের ধাক্কা লাগে। এতে ওই দুই যুবকের মৃত্যু হয়।