মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ১০:২৪
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

বিপজ্জনক অভিযানে লোহিত সাগরে ইসরায়েলি সাবমেরিন

অনলাইন ডেস্ক  ইসরায়েলের একটি সাবমেরিন লোহিত সাগরে প্রবেশ করেছে বলে জানা গেছে। সাবমেরিনটি বাবুল মান্দেব প্রণালী পার হয়ে পারস্য উপসাগরের দিকে রওয়ানা দিতে পারে এবং ধারণা করা হচ্ছে তার সম্ভাব্য লক্ষ্য হচ্ছে ইরান।

বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, ইসরায়েলের ডলফিন ক্লাসের একটি সাবমেরিন সুয়েজ খাল দিয়ে গত বুধবার ৪ আগস্ট গোপনে লোহিত সাগরে প্রবেশ করেছে। ইসরায়েলের দুটি ডেস্ট্রয়ারও একইদিন সুয়েজ খাল পার হয়েছে। ধারণা করা হচ্ছে ডেস্ট্রয়ার দুটি ইসরাইলের সাবমেরিনকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে।

Israel Navy to upgrade sonar on submarines | Pakistan Defence

চলতি মাসে ওমান সাগরের উপকূলে ইসরাইলি মালিকানাধীন একটি ট্যাংকারে হামলার পর তেল আবিব এই পদক্ষেপ নিয়েছে। ওই হামলার জন্য ইহুদিবাদী ইসরায়েলে ও তার পশ্চিমা মিত্র ব্রিটেন এবং আমেরিকা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অভিযুক্ত করেছে। তেহরান এ অভিযোগ চরমভাবে প্রত্যাখ্যান করেছে।

এদিকে, গত ৪ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়েছে যে, ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ তাদের সর্বাধুনিক সাইবার সরঞ্জাম সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করেছে। পারস্য উপসাগরীয় এলাকায় জাহাজ ও বিমান চলাচল বাধাগ্রস্ত করার লক্ষ্য নিয়ে ইসরায়েলে সাইবার তৎপরতা শুরু করেছে বলে মনে করা হচ্ছে।