বৃহস্পতিবার, ২৪শে জুন, ২০২৬ ইং, রাত ১২:০৮
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বিজিবির ১৯৬ বীর মুক্তিযোদ্ধাকে সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ বহাল

ডেস্করিপোর্ট  বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সব সুযোগ-সুবিধা দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ভার্চুয়াল আপিল বিভাগ আজ এ আদেশ দেন।

আদালতে বিজিবি সদস্যদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। অতিরিক্ত এটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ আদালতের আদেশের বিষয়টি জানান। তিনি বলেন, রিট পিটিশনারদের বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ বহাল থাকলো।

এর আগে ২০২০ সালের জুলাই মাসে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক হাজার ১৩৪ জন বীর মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিল করে জারি করা প্রজ্ঞাপন ১৯৬ জনের ক্ষেত্রে স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে সব সুযোগ সুবিধা দিতে নির্দেশ দেওয়া হয়। পরে এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত বছরের ৭ জুন ১১৩৪ জন বিজিবি সদস্যের গেজেট বাতিল করে সরকার। ওই গেজেটে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ এর তালিকা ৪১-এর ৫ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতা বলে জামুকার ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক স্বাধীনতা যুদ্ধের পর (১৬ ডিসেম্বর ১৯৭১ সালের) বর্ডার গার্ড বাংলাদেশ এ যোগ দেয়া বীর মুক্তিযোদ্ধাদের ১১৩৪ জনের নামে প্রকাশিত গেজেট বাতিল করা হলো। এটি চ্যালেঞ্জ করে বাগেরহাটের সদর উপজেলার বেগুরগাতি গ্রামের মোল্লা মোশাররফ হোসেন, টাঙ্গাইলের সদর উপজেলার বেথবাড়ীর ফজলুল হকসহ ১৯৬ জন পৃথক ৪টি রিট করেন।