ডেস্করিপোর্ট বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) বেলা ১১টায় কোতয়ালী থানা চত্বরে সর্বসাধারণের অংশগ্রহনে নির্ধারিত এই কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) রবিউল ইসলাম শামীম।

অনুষ্ঠানে বিগত ওপেন হাউজ ডে অনুষ্ঠানের ভুক্তভোগীদের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট অফিসারগণকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে জবাবদিহিতামূলক বিবরণী উত্থাপন করা হয়। এরপর আগত সাধারণ মানুষের সমস্যা ও বিভিন্ন প্রস্তাবনার কথা শোনেন।
পরে প্রধান অতিথি উপস্থিত ভুক্তভোগী জনগণের উত্থাপিত সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন ধরনের দিক-নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম পিপিএম।
এছাড়াও পুলিশ পরিদর্শক অপারেশন খন্দকার ফরিদ হোসেন সহ থানার সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।