বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:৩১
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার চর্চা বাড়াতে হবে:অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার আবুল কালাম আজাদ

ডেস্করিপোর্ট  ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেছেন,মানুষের জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।মানুষের শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশের অন্যতম মাধ্যম হল খেলাধুলা। খেলাধুলা সুস্থ শরীর গঠন, সঠিক ব্যক্তিত্ব বিকাশ ও মানসিক বিকাশে কার্যকরী ভূমিকা পালন করে।বর্তমানে দেশের যুব সমাজ মাদকের নেশায় পরে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছে।তাই মাদকের করাল গ্রাসথেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার চর্চা বাড়াতে হবে।


শুক্রবার (২০ আগস্ট) বিকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ব্যাংকের হাট স্কুল মাঠে ভেদুরিয়া লায়ন্স ফুটবল একা‌ডেমীর আ‌য়োজ‌নে বঙ্গবন্ধু ফুটবল টুনা‌মেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,পড়াশুনার পাশাপা‌শি খেলাধুলা কর‌লে যুবসমাজ মাদকের ভয়াল থাবা থেকে দূরে থাকতে পারবে।কর্মক্ষেত্রে তাদের মনবল আরও বাড়‌বে। আমাদের কৈশোর জীবনে খেলার সামগ্রী ছিল না জাম্বুরা,আর নারিকেলের বাঘা দিয়ে বেট বানিয়ে খেলেছি।যুব সমাজকে মাদকের নেশা থেকে দূরে রাখতে হলে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে।

ভেদু‌রিয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ তাজুল ইসলাম মাস্টা‌রের সভাপ‌তি‌ত্বে এসময় বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন,ভেদু‌রিয়া ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোস‌লেহ্ উ‌দ্দিন, ইউ‌নিয়ন যুবলী‌গের সভাপ‌তি মোঃ মোস্তফা কামালসহ প্রমূখ।

প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ ব‌লেন, মাদকের হাত থে‌কে ছে‌লে মে‌য়ে‌দের বাঁচা‌তে খেলাধুলা করা‌তে হ‌বে।

টুনা‌মে‌ন্টের সা‌র্বিক সহ‌যোগীতা ক‌রেন নিউ টেন স্পোর্টস।ফাইনাল খেলায় মেঘনা ও পদ্মা দল মূ‌খোমূ‌খি হয়। টাই‌বেকা‌রে পদ্মা দল ৩/১ গো‌লে জয় লাভ ক‌রে।