বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বরিশালে শোকসভা

ডেস্করিপোর্ট  ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোকসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোকসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম এম.পি।

শনিবার (২১ আগস্ট) বিকেল ৫ টায় নগরীর করীম কুটিরস্থ পানিসম্পদ প্রতিমন্ত্রী’র বাস ভবনে বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন সভাপতিত্বে শোকসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

এ-সময় উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের সাবেক সহ-সভাপতি মীর আমির উদ্দিন মোহন, বিসিসি’র ১নং ওয়ার্ড কাউন্সিলর আমির বিস্বাস, ২২নং আনওসুর রহমান দুলাল, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার,২৪নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর শরীফ, ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক নেতা সুলতান মাহামুদ হাওলাদার, ২০নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি মনিবুর রহমান, ২৩নং ওয়ার্ড আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.আক্তার হোসেন রিপন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, শায়েস্তাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি মো:মামুন তালুকদার, চন্দ্রমোহন ইউনিয়ন আ’লীগের সভাপতি মতিউর রহমান মতি, মহানগর যুবলীগের সদস্য মিজানুর রহমান মিল্টন, মহানগর ছাত্রলীগের নেতা মাহাদ, মহানগর যুবলীগের নেতা আতিকসহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।