শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, রাত ১১:১৬
শিরোনাম :
বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’

বাবুগঞ্জে পুকুরে ঝাপ দিয়ে ধর্ষন থেকে রক্ষা পেলো মাদ্রাসার ছাত্রী

ডেস্করিপোর্ট  বরিশালের বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের গৌয়ালদিয়া মুশুরিয়া গ্রামে পুকুরে ঝাপ দিয়ে ধর্ষন থেকে রক্ষা পেয়েছে মাদ্রাসায় পুড়ুয়া দশম শ্রেণীর এক ছাত্রী (১৬)।

ঘটনাটি ঘটেছে শুক্রবার ঐ ছাত্রীর বাড়ীর পিছনের পুকুর পাড়ে। ঐ ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘটনার দিন বিকালে সে নিজ বাড়ির পুকুর পারে বসে ছিলো। এমন সময় একই এলাকার জাহাঙ্গীর ফরাজির ছেলে স্বজল (২৭) পিছন থেকে ঝাপটে ধরে এবং অশ্লীল আচারন শুরু করে। তখন নিজেকে বাঁচাতে পুকুরে ঝাপ দিয়ে নিজেকে রক্ষা করে বলে জানায় ঐ মাদ্রাসা ছাত্রী।

এঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালীরা মিট করার আশ্বাস দিলেও অভিযোগ না করতে হুমকি দিচ্ছে ভুক্তভোগী পরিবারকে।

স্থানীয় জনপ্রতিনিধি বলেন,বিষয়টি শুনেছি তবে অভিযোগ না করায় ঘেটে দেখা হয়নি। ভুক্তভোগী পরিবারটি অভিযুক্ত স্বজল ফরাজির দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছে।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, এঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।