শাহেদুর রহমান জুনেদ, সিলেট প্রতিনিধি:সিলেট নগরীর সাগর দীঘির পাড় এলাকায় এক ব্যবসায়ীর ১৫ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার(২৯ আগস্ট) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে।ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম ছালেহ আহমদ গেদা । তিনি আম্বরখানা এলাকার ব্যবসায়ী।
সূত্র জানায়, আম্বরখানা নিজ ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে রাত প্রায় ১১টার দিকে ছালেহ আহমদ গেদা বাসায় ফিরছিলেন। এসময় সাগর দীঘীর পাড় এলাকায় পৌছালে ৫ / ৬ টি মোটরসাইকেল যোগে ছিনতাই কারীরা তার গতিরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। ছিনতাইকারীরা তার কাছে থাকা ১৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
ছিনতাইয়ের খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ছিনতাইকারীদের গ্রেফতার ও টাকা উদ্ধার কাজে করার কোন খবর পাওয়া যায়নি। থানা সূত্রে জানা গেছে, ছিনতাইকারীদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।