বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৪৪
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

বরিশালে পৃথক ঘটনায় বৃদ্ধসহ ৪ জনের মৃত্যু

শামীম আহমেদ:বরিশালে পৃথক ঘটনায় ৭০ বছরের বৃদ্ধসহ ৪ জনের মৃত্যু ঘটনা ঘটেছে।

যারমধ্যে শুক্রবার (৩০ আগষ্ট) দুপুরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে একজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। বাকী ৩ জনের মধ্যে ১ জনের মৃত্যু নিয়ে কোন অভিযোগ না থাকায় স্বজনরা সেই মরদেহটি নিয়ে চলে গেছেন। বাকী দুটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাষ্টার রাশেদুল ইসলাম জানান, গত ২৮ আগষ্ট রাত ৮ টার দিকে বিষাক্তদ্রব্য সেবনে কবির খান (৪০) নামে এক ব্যক্তি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। সে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আংগারিয়া এলাকার মৃত আব্দুল লতিফ খানের ছেলে।

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে তার মৃত্যু হয়। তবে স্বজনদের কোন অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতি নিয়ে মৃতদেহটি বাড়িতে নিয়ে গেছেন।

এদিকে কাউনিয়া থানার এসআই জাহিদ জানান, বৃহষ্পতিবার দিবাগত মধ্যরাতে কাউনিয়া থানাধীন মুকুন্দপট্টি এলাকা থেকে গোলাম রাব্বি (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। গোলাম রাব্বি ওই এলাকার সেলিম মৃধার ছেলে ও পেশায় একজন ট্রাক শ্রমিক। প্রাথমিকভাবে জানাগেছে, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার দুপুরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাব্বির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপরপরই মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে।

এদিকে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার এসআই দিপায়ন বড়াল জানান, শুক্রবার সকালে এয়ারপোর্ট থানাধীন রহমতপুর এলাকার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন ডোবা থেকে সেরাজ মৃধা নামে ৭০ বছরের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত সেরাজ মৃধা পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া এলাকার মৃত আমজাদ আলীর মৃধা ছেলে।

সেরাজ মৃধার ছেলে আনোয়ার হোসেন জানান, তার বাবা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন, গত মঙ্গলবার বরিশালে এনে ডাক্তার দেখান। ডাক্তার দেখানো শেষে সে নিঁখোজ হন। এরপর অনেক খোজাখুজির পর শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করেন।

এছাড়া বাকেরগঞ্জের বোয়ালিয়ায় সড়ক দুর্ঘটনায় সৌরভ মল্লিক নামে ১২ বছরের এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। সে পার্শবর্তী ঝালকাঠি জেলোর নলিছিটি উপজেলার রাজগর এলাকার কুদ্দুস মল্লিকের ছেলে।

বাকেরগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান জানান, বৃহষ্পতিবার রাত ৮ টার দিকে বোয়ালিয়া নামক এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষ হয়। এতে সৌরভ মল্লিক নিহত হন এবং আরো ২ জন আহত হন। ঘটনার পরপরই থানা পুলিশ ঘাতক ট্রাকটিকে চালকসহ আটক করেছে।