বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৪৩
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

নড়াইলে পুলিশের অভিযানে ৪টি চোরাই মোটরসাইকেল,ল্যাপটপ,ফোন ও চোর চক্রের হোতাসহ গ্রেপ্তার-১০

নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইল জেলা পুলিশ সুপার গভির রাতে অভিযান চালিয়ে আন্ত জেলা মোটরসাইকেল ও মোবাইল চোর চক্রের হোতাসহ দশ সদস্যকে আটক ও চারটি মোটরসাইকেল,একটি মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করেছেন। থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন এ তথ্য নিশ্চিত করেন,

পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ জসিম উদ্দিন (পিপিএম) বার, সারের গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ সংগীয় ফোর্সসহ দিবা গত গভীর রাতে সফল অভিযান চালিয়ে নড়াইলের জেলার লাহুড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আন্ত জেলা মোটরসাইকেল ও মোবাইল চোর চক্রের হোতাসহ দশ সদস্যকে আটক করে পুলিশ। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, এছড়াও চোর চক্রের স্বীকারোক্তি মোতাবেক চারটি চোরাই মোটরসাইকেল, একটি স্যামসাং ল্যাপটপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল মান্দারতলা গ্রামের মৃত হাজ্বী সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মাদ আলী ওরফে হযরত ওরফে ফরহাদ, মোহাম্মাদপুর উপজেলার খলিশাখালী গ্রামের মৃত দেলোয়ার মোল্যার ছেলে ইমরুল মোল্যা, মন্ডলগাতী গ্রামের আব্দুল কুদ্দুস মোল্যার ছেলে লিটন মোল্যা, মৃত সলেমান মোল্যার ছেলে মফিজুর রহমান মোল্যা, পলাশবাড়িয়া গ্রামের নিজাম মোল্যার ছেলে শাহীন মোল্যা, কালিশংকরপুর গ্রামের ইউনুস মোল্যার ছেলে ইদ্রিস মোল্যা, রোনগর গ্রামের মৃত তফসির মোল্যার ছেলে ওমর আলী মোল্যা, মৃত সিদ্দিক মিয়ার ছেলে সোয়েব ওরফে সাগর মিয়া, নড়াইল জেলার নড়াইলে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের সোনাই মোল্যার ছেলে মমিনুর মোল্যা ও ত্রৈলক্ষপাড়ার নুর ইসলাম মোল্যার ছেলে মোজাহিদুল মোল্যা। ধৃত আসামীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ জসিম উদ্দিন (পিপিএম) বার, নড়াইলের লোহাগড়াথানার এসআই মিল্টন কুমার দেবদাস ও এসআই আতিকুজ্জামান সংগীয় ফোর্সসহ গভীর রাতে অভিযান চালিয়ে নড়াইলের জেলার লাহুড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আন্ত জেলা মোটরসাইকেল ও মোবাইল চোর চক্রের হোতাসহ দশ সদস্যকে আটক করেন। তাদের স্বীকারোক্তি মোতাবেক চারটি চোরাই মোটরসাইকেল,একটি স্যামসাং ল্যাপটপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা তিনি আরো জানান, নড়াইলের পুলিশ বিভাগ নিয়মিত মটর গাড়ীর ড্রাইভিং ও রেজিস্ট্রেশন বিহীন মটর সাইকেল বিরুদে চলছে সাঁড়াশি অভিযান। এছাড়াও ইয়াবা, গাজা, জঙ্গি, সন্ত্রাস ও চোর চক্র মুক্ত, নড়াইল গড়ার প্রত্যয়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে পুলিশ সুপার তাঁর বক্তব্য সমাপ্ত করেন।