বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৩৫
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

ভোলায় মাছের খামারে বিষ প্রয়োগ,১০লাখ টাকার ক্ষতি

ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও নীলকমল ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাবেক মেম্বার রফিকুল ইসলামের মৎস্য খামারে বিষ প্রয়োগ করে কয়েক হাজার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১০ লক্ষধিক টাকার ক্ষতি হয়েছে তার।

শনিবার সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে মৎস্য খামারের এই অবস্থ দেখতে পায়। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় দুর্র্র্বৃত্তরা মৎস্য খামারে বিষ ঢেলে দিয়েছে।
মো. রফিকুল ইসলাম জানান,চরফ্যাসন উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নিজ বাড়ির মৎস্য খামারে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা।বিষের প্রতিক্রিয়ায় খামারের বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে। এতে প্রায় কয়েক হাজার পিচ মাছ নিধন হয় এবং ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।

খবর পেয়ে শনিবার বিকাল ৩ টার দিকে চরফ্যাসন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে মাছের খামার পরিদর্শন করেন।

মৎস্য খামারে বিষ দিয়ে মাছ নিধনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দার ঝড় বইছে। চরফ্যাসনে আ’লীগ, বিএনপি’র একাধিক নেতা মৎস্য খামারে বিষ দিয়ে লক্ষাধিক মাছ নিধনের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। এছারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ঘটনাকে বর্বরোচিত বলে আখ্যা দিয়েছে।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মিজানুর রহমান পাটওয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন,খবর পেয়ে মৎস্য খামারে গিয়ে পরিদর্শন করে এসেছি। মৎস্য খামার মালিক এ ঘটনায় এখনো কোন অভিযোগ দায়ের করেনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।