শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

ভোলা প্রতিনিধি  তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনেই হবে আগামী সংসদ নির্বাচন। তত্ত¡াবধায়ক সরকার আর কখনো ফিরে আসবে না।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ভোলার চরফ্যাশনে বজ্রগোপাল টাউন হলে সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী আরো বলেন, নির্বাচন কমিশন কোনো দলের অধীনে নয়। স্বাধীনভাবেই তারা নির্বাচন পরিচালনা করে থাকে।

বিএনপিকে উদ্দেশ্য ড. হাছান মাহমদ বলেন, তারা বলেছিল পদ্মা সেতু হবে না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেই পদ্মা সেতু বানিয়ে দেখিয়েছে। আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন বিএনপি নেতারা এই পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচল করবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য সাবেক উপ-মন্ত্রী ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা জেলা তথ্য অফিসার নুরুল আমিন, চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার মো. আল নোমান, চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র প্রমূখ।

অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন এ সভার আয়োজন করেন। ফাউন্ডশনের ভাইস চেয়ারম্যান কায়সার আহমেদ দুলাল সভায় সভাপতিত্ব করেন।

এর আগে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বাসভবনে ভোলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী। এ সময় ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ রায় অপু, চরফ্যাসন প্রেস ক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, সম্পাদক মনির আহমেদ শুভ্র বক্তব্য রাখেন। দুই প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।