রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:০২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

তজুমদ্দিনে ১২৪ শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক , ৩২ বছরে হয়নি নৈতিক শিক্ষার ক্লাশ

তজুমদ্দিন প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনে একটি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ৩২ বছর কোন মুসলিম শিক্ষক না থাকায় হচ্ছেনা ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ক্লাশ। ওই বিদ্যালয়ের অধ্যয়নরত বেশির ভাগ শিক্ষার্থীই মুসলিম হওয়ায় প্রতিনিয়তই বঞ্চিত হচ্ছেন ধর্মীয় শিক্ষা গ্রহণ থেকে।

সুত্রে জানা গেছে, পশ্চিম চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। সেই থেকে দীর্ঘ ৩২ বছর স্কুলটিতে কোন মুসলিম শিক্ষক পদায়ন করা হয়নি। যে কারণে ওই বিদ্যালয়ের অধ্যয়নরত বেশিরভাগ মুসলিম শিক্ষার্থীই ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। কর্তৃপক্ষের যথাযথ তদারকি না থাকায় মুসলিম প্রধান দেশে এমন অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ ৩২ বছর যাবৎ স্কুলটিতে কোন মুসলিম শিক্ষক না থাকায় ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাশ হয়না বললেই চলে। বর্তমানে স্কুলটিতে অধ্যয়রত ১শত ৮৮ শিক্ষার্থীর মধ্যে ১২৪ জনই মুসলিম শিক্ষার্থী। কর্মরত ৫ জন শিক্ষকের মধ্যে ৫জনই হিন্দু শিক্ষক।

বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী নিজুম আক্তার নুহা, পলি আক্তার ও হাফসা আক্তার বলেন, আমাদের বিদ্যালয়ে মুসলিম শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ক্লাশ তেমন একটা হয় না। তাই ইসলাম ও নৈতিক বিষয় শিক্ষার জন্য আমাদের বিদ্যালয়ে একজন হলেও মুসলিম শিক্ষক দেওয়ার দাবী জানাচ্ছি। বিদ্যালয়টির নতুন ভবনের কাজ চলমান থাকায় অন্যত্র টিনসেট ঘরে বিদ্যালয়ের কার্যক্রম চলমান রয়েছে।

জানতে চাইলে পশ্চিম চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব চন্দ্র দাস বলেন, ইসলাম ধর্ম পড়াতে ধর্মীয় শিক্ষক প্রয়োজন। আগে শিক্ষা অফিসকে বিষয়টি জানানো হয়েছিলো। কোন শিক্ষক নিজ থেকে বদলী না হলে আমরা কাউকে বদলী করতে পারি না। যে কারণে মুসলিম শিক্ষক পদায়ন করা যাচ্ছে না।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রাসেল বলেন, স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে ধর্মীয় শিক্ষক পদায়ন করা হয়নি। বিষয়টি সাবেক সভাপতিও শিক্ষা অফিসকে জানিয়েছেন। তারপরও অজ্ঞাত কারণে বিষয়টি সুরাহা হয়নি। এখন স্কুলটিতে একজন ধর্মীয় শিক্ষক দেয়ার দাবী জানাচ্ছি কর্তৃপক্ষে নিকট।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম বলেন, বদলী চালু হলেই ওই বিদ্যালয়ে একজন মুসলিম শিক্ষক সমন্বয় করা হবে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম বলেন, উপজেলা শিক্ষা অফিসার ও আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।

তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল বলেন, উপজেলা পরিষদের আগামী সমন্বয় সভায় এই বিষয়টি নিয়ে আলোচনা করে শিক্ষা অফিসারের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।