সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, সকাল ৮:০৫
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

জাল জামিন আদেশে তিন আসামির মুক্তি, জেল সুপার বরখাস্ত

ডেস্করিপোর্ট  জাল জামিন আদেশ ব্যবহার করে মাগুরা জেলা কারাগার থেকে তিন আসামি মুক্তি পাওয়ার ঘটনায় যশোর কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার জাকের হোসেনকে বরখাস্ত করা হয়েছে। যিনি বর্তমানে হবিগঞ্জ জেলা কারাগারে জেল সুপার হিসেবে কর্মরত আছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার উপসচিব তাহনিয়া রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয় গত শনিবার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাগুরা জেলা কারাগারে জাল জামিন আদেশ ব্যবহার করে তিনজন আসামি জামিনে মুক্তি পাওয়ার ঘটনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল আপিলের আদেশ মোতাবেক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে যশোর কেন্দ্রীয় কারাগারের প্রাক্তন জেলার জাকের হোসেনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি আর্থিক বিধিবিধান মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো এবং এটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।