বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:১৭
শিরোনাম :
তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ

ফুলবাড়ীতে কন্যা শিশু দিবস পালিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩০ সেপ্টেম্বর বৃহঃবার “আমরা কন্যা শিশু- প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সকাল সাড়ে ১০ টায় আলোচনা সভা, কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সাংস্কৃতিক ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম,মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, আরডিআরএস বাংলাদেশের বিবিএফজি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ঝরনা বেগম, পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা শেখ।

এসময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব লিটু, মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ বিভিন্নপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও কিশোর কিশোরী ক্লাবের সদস্য প্রমূখ। দিবসটি পালনে সহযোগিতা করে আরডিআরএস বাংলাদেশের বিবিএফজি প্রকল্প।