শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ভিডিও গেমে সমকামী সম্পর্ক ও অমানবিক চরিত্র বাতিল করল চীন

অনলাইন ডেস্ক  ভিডিও গেম নিয়ে আরও সতর্ক হল চীন সরকার। বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে চীন সরকার ভিডিও গেমের ওপরেও কাঁচি চালাচ্ছে। যেসব খেলায় সমকামী দৃশ্য রয়েছে বা যেখানে ছেলেদের অমানবিক হিসেবে দেখানো হচ্ছে সেসব ভিডিও গেম নিষিদ্ধ করা হচ্ছে।

এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিংপিং সরকার দেশের শিশুদের ভিডিও গেম খেলার ওপর শর্ত চাপিয়েছিল। সপ্তাহের নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়েই তারা ভিডিও গেম খেলতে পারবে বলেও বিজ্ঞপ্তি জারি করেছিল।

চীন কমিউনিস্ট সরকার বিশ্বাস করে যে ভিডিও গেমগুলি একটি আর্ট ফর্ম যা শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ প্রচার করতে পারবে। পাশাপাশি শিশু ও তরুণদের শিক্ষার কাজেও ব্যবহার করা যাবে। দেশের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরাও ভিডিও গেমগুলির কাজ। চীন সরকার চাইছে ভিডিও গেমগুলিকে শিক্ষামূলক ভাবে ব্যবহার করতে, যেখানে পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে সরকারের।

সম্প্রতি চীন সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, গেম যারা খেলছে তাদের নিজস্ব পছন্দ থাকতে পারে না। সমকামী সম্পর্ক ও অমানবিক চরিত্র যেসব গেমে রয়েছে সেগুলি বন্ধ করা জরুরি।

পাশাপাশি চীন সরকার জাপানের নাৎসি সরকার সম্পর্কিত গেমগুলিও নিষিদ্ধ করার পথে হাঁটছে। সূত্রের খবর চীন সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভিডিও গেমগুলি সমস্ত চরিত্রের নির্দিষ্ট লিঙ্গের উল্লেখ থাকতে হবে। প্লটগুলিতে কোনও অস্পষ্টতা থাকলে চলবে না। যদি নির্মাতা চরিত্রের উল্লেখ না করে তাহলে সেগুলি বন্ধ করে দেওয়া হবে।

চিনা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যেসব গেমে জাপানি যুদ্ধবাজদের মহিমান্বিত করবে, উপনিবেশবাদের পক্ষে সওয়াল করবে সেগুলিও বন্ধ করে দেওয়া হবে।