বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২৮
শিরোনাম :
বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ

সাতক্ষীরায় ৩১৮টি ভারতীয় সিমসহ যুবক গ্রেফতার

ডেস্করিপোর্ট  ভারত থেকে চোরাই পথে পাচার হয়ে আসা ৩১৮টি ভারতীয় সিমকার্ডসহ মাসুদ রানা (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব। সাতক্ষীরা শহরের সংগীতা মোড় থেকে সোমবার সকালে এসব সিমকার্ডসহ তাকে আটক করা হয়।

কুরিয়ারযোগে বিভিন্ন স্থানে ওইসব সিম পাঠানোর সময় হাতেনাতে ধরা হয় তাকে।

র্যাব ৬-এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি জানান, এসব সিম ব্যবহার করে চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচার— এমনকি বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে সন্ত্রাসীরা।

এদের একজনকে ৩১৮টি সিমসহ হাতেনাতে আটক করে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করেছি। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।