রবিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:০৫
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

শেবাচিমে করোনায় আরও ২ জনের মৃত্যু

শামীম আহমেদ  গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন আছেন ৩১ জন রোগী। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ নমুনা পরীক্ষায় ১.১১ ভাগ করোনা শনাক্ত হয়েছে। যা গত বছর পিসিআর ল্যাব স্থাপনের পর সর্বনি¤œ সংক্রমণের রেকর্ড। হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়,

গতকাল শুক্রবার (৮ অক্টোবর) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২৯ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৬ জন রোগী। ওই সময়ে নানা উপসর্গ নিয়ে ১০ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ২ জন রোগীর।

আজ শনিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৩১ জন রোগী। এর আগে, গতকাল শুক্রবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ জন, বৃহস্পতিবার ৩ জন, বুধবার মৃত্যু শূন্য, গত মঙ্গলবার ১ জন, সোমবার ৩ জন, রবিবার ৮ জন এবং শনিবার ৩ জনের মৃত্যু হয়। গত বছরের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৭ হাজার ২৮৯ রোগী সেখানে ভর্তি হন। যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪০৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল শুক্রবার রাতে সব নমুনা পরীক্ষার রিপোর্টে ১৮০ জনের মধ্যে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১.১১ ভাগ। যা গত বছরের ৮ এপ্রিল বরিশালে আরটি পিসিআর ল্যাব চালুর পর সর্বনি¤œ শনাক্তের রেকর্ড। এর আগে গত ১৮ সেপ্টেম্বরও আরটি পিসিআর ল্যাবে ১.১১ ভাগ করোনা শনাক্ত হয়। এর আগে গত বৃহস্পতিবার ২.৮৯ ভাগ, বুধবার ১৬.৩০ ভাগ, মঙ্গলবার ১.৪৩ ভাগ, সোমবার ৩.৫৯ ভাগ, রবিবার ৪.৮১ ভাগ এবং গত শনিবার ৮.০৪ ভাগ করোনা শনাক্ত হয় আরটি পিসিআর ল্যাবে। মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।