রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:১২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

শামীম আহমেদ  বরিশালে এক কেজি গাঁজাসহ মোঃ শরীফ মাহাবুব শরীফ (৪২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেন বরিশালের এয়ারপোর্ট থানা এসআই মোঃ সাইদুল ইসলাম।

আটককৃত মাহাবুব শরীফ মাধবপাশার বীরপাশা এলাকার মোঃ আলী হোসেনের পুত্র। রবিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এয়ারপোর্ট থানার এসআই মোঃ সাইদুলের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাধবপাশা এলাকায় অভিযান চালান। এসময় ওই এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মাহাবুব শরীফকে আটক করে পুলিশ এবং তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ৯ অক্টোবর রাতে এয়ারোর্ট থানার এসআই মোঃ সাইদুল হক এর নেতৃত্বে, একটি চৌকস টিম মাদবপাশা ইউনিয়ন বীরপাশার মাহাবুব শরীফ এর বসতঘরে অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, আটককৃত আসামী জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে উদ্ধারকৃত গাঁজা বিক্রির জন্য ঢাকার নারায়নগঞ্জ থেকে এনেছিল। এ ঘটনায় আটককৃতকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।