সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:৫৪
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

পটুয়াখালীতে বিদ্যুৎ পৃষ্ঠ স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীরও মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর দশমিনায় বিদ্যুৎ স্পৃষ্ট স্ত্রী পুষ্প রাণীকে (৬৫) বাঁচাতে গিয়ে স্বামী সুনিল কবিরাজেরও(৭০) মৃত্যু হয়েছে।

আজ রোববার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রন গোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল সড়ে সাড়ে ৯টার দিকে নিজ ঘর থেকে পুষ্প রাণী মন্দিরে পূজা দিতে যান। এ সময় আলো জ্বালাতে গিয়ে বৈদ্যুতিক সুইচ স্পর্শ করার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুতায়িত হন। পরে স্বামী সুনিল কবিরাজ তাকে ছাড়াতে গিয়ে স্পর্শ করলে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দশমিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।