সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:০৩
শিরোনাম :
নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে প্রেমিকার বিয়ের অনুষ্ঠানে প্রেমিকের বিষপান

ডেস্করিপোর্ট  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রেমিকার বিয়ের অনুষ্ঠানে প্রেমিক আহসান (২৩) নামের এক যুবক বিষপান করেছে বলে খবর পাওয়া গেছে। রবিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার মালিয়াটি গ্রামে ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাদের মিয়া।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, উপজেলার জাটিয়া ইউনিয়নের জনৈক এ মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া গ্রামের মো. হাসিম ভূইয়ার ছেলে আহসানের প্রেমের সম্পর্ক ছিল।

তবে এ সম্পর্ক মেনে না নিয়ে একই গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. ইসমাঈল হোসেনের সাথে বিয়ের আয়োজন করে মেয়েটির পরিবার। খবর পেয়ে রবিবার দুপুরে প্রেমিকার বাড়িতে বিয়ের আয়োজন চলা অবস্থায় বিষপান করে আহসান।

তিনি আরও জানান, আহসান বর্তমানে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।