বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৫
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখ খুলতে পারছেন না ব্যবসায়ী

ডেস্করিপোর্ট  রাজবাড়ীতে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে কৃষ্ণ কর্মকার (৩০) নামে এক স্বর্ণ ব্যবসায়ী আহত হয়েছেন। শুক্রবার দুপুরের দিকে গোয়ালন্দ বাজার স্টেশন ও রাজবাড়ীর পাঁচুরিয়া স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

আহত কৃষ্ণ কর্মকার মেহেরপুর জেলার আমঝুপি গ্রামের মৃত্যুঞ্জয় কর্মকারের ছেলে। পেশায় তিনি স্বর্ণ ব্যবসায়ী।

এই ভুক্তভোগী জানান, ব্যবসায়িক কাজ শেষে ঢাকা থেকে তিনি বাড়ি ফিরছিলেন। দৌলতদিয়া ঘাট থেকে খুলনাগামী মেইল ট্রেনে ওঠেন। ট্রেনের গেটের পাশে তার এক বন্ধুর সঙ্গে বসে গল্প করছিলেন।

ট্রেনটি গোয়ালন্দ বাজার স্টেশন পার হওয়ার পর রাজবাড়ীর পাঁচুরিয়া পৌঁছার একটু আগে দুর্বৃত্তরা চলন্ত ট্রেনের গেটে পাথর নিক্ষেপ করলে পাথরটি তার চোখে এসে লাগে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। তার চোখ দিয়ে রক্ত বের হতে থাকে।

পরে ট্রেনটি রাজবাড়ী স্টেশনে পৌঁছলে তিনি দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে চলে যান। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে এসে তিনি বিষয়টি রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার ও জিআরপি থানাকে অবগত করেন।

কৃষ্ণ কর্মকার বলেন, আমার চোখে প্রচণ্ড ব্যথা পেয়েছি, এখনো চোখ অনেক জ্বালাপোড়া করছে। বর্তমানে চোখে অনেকটা ঝাপসা দেখছি। চোখ খুলতেই পারছি না কিছুতে। অনেক কষ্ট হচ্ছে আমার। ডাক্তার তাকে চশমা পরতে বলেছেন বলে জানান তিনি।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ের স্টেশন মাস্টার তন্ময় কুমার বিশ্বাস বলেন, বিষয়টি আমি শুনে জিআরপি থানার ওসিকে ঘটনা জানাতে বলেছি। তবে রাজবাড়ীতে এর আগে কখনো দুর্বৃত্তরা চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করেনি বলে জানান এই কর্মকর্তা।