ডেস্করিপোর্ট কুয়াকাটায় ক্ষুদ্র নৃজাতিগোষ্ঠী রাখাইন উপজাতি মং সুয়ে চিং (৬০) নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে সৈকতের ঝাউবাগানসংলগ্ন এলাকায় গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।
মং সুয়ে চিং কুয়াকাটা পৌরসভার কেরানিপাড়া রাখাইন পল্লীর মৃত ক্রোয়েঞ্জা মাতবরের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে যান মং সুয়ে চিং। রাতে অনেক খোঁজাখুঁজির পরও পরিবারের সদস্যরা তাকে পায়নি।
শুক্রবার সকালে স্থানীয়রা ঝাউবাগানসংলগ্ন এলাকায় গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখনও জানা যায়নি।