শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৩২
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ

হাফ ভাড়া দিতে চাওয়ায় লাঞ্ছনা, রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্করিপোর্ট  বাসে হাফ ভাড়া দিতে চাওয়ায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের কয়েকজন ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বাস চালকের সহকারীর বিরুদ্ধে। এর প্রতিবাদে সড়কে নেমে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

আজ রবিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে বকশিবাজার মোড়ে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সড়কে বসে অবস্থান নেন তারা। সড়ক অবরোধের কারণে ওই সড়কের আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সকালে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ শুরু হলেও এক ঘণ্টা পর শিক্ষার্থীরা কলেজ থেকে বেরিয়ে বকশীবাজার মোড়ে গিয়ে অবস্থান নেন। বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সড়কে বসে অবস্থান নেন তারা।

শিক্ষার্থীরা জানান, শনিবার ঠিকানা পরিবহনের একটি বাস ছাত্রীদের কাছ থেকে হাফ ভাড়া নিতে অস্বীকৃতি জানায়। কম ভাড়া দেওয়ায় ছাত্রীদের গায়ে হাত দিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এ লাঞ্ছনার প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন।

ঘটনাস্থলে উপস্থিত চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরে যেতে তাদের অনুরোধ করছি।