শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১২
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

বিসিসি মেয়রসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ডেস্করিপোর্ট  ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স না দেয়ার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের মেয়রসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

রোববার দুপুরে বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে বিসিক শিল্প নগরীর এস এম কে প্লেইনসিট অ্যান্ড ঢেউটিন মেকিং নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এস এ এম রেজা তাহের বাদী হয়ে মামলার আবেদন করেন।

আদালতে বিচারক রুবাইয়া আমেনা মামলাটি আমলে নিয়ে পরবর্তীতে আদেশের জন্য রেখে দেন।

মামলার অন্য বিবাদীরা হলেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান ও প্রধান রাজস্ব কর্মকর্তা।

মামলার বরাত দিয়ে আইনজীবী আজাদ রহমান জানান, বাদী একজন স্বনামধন্য ব্যবসায়ী। বিসিক শিল্প নগরীতে ২০০০ বর্গফুটের একটি প্লটে এস এম কে প্লেইনসিট অ্যান্ড ঢেউটিন মেকিং নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য গত ১২ অক্টোবর লাইসেন্স পাওয়ার জন্য বরিশাল সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স শাখায় আবেদন করেন। কিন্তু ট্রেড লাইসেন্স শাখা থেকে তার প্রতিষ্ঠানের কোনো লাইসেন্স প্রদান করেনি।

গত ৩ নভেম্বর বরিশাল সিটি করপোরেশনের মেয়র বরাবর বাদী পুনরায় আবেদন করেন। ৪ দিন অতিবাহিত হলেও ট্রেড লাইসেন্সের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ৮ নভেম্বর বিবাদীদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। ৭ কার্য দিবসে নোটিশের জবাব না দেওয়ায় বাদী ২৫ লাখ টাকা ক্ষতি হয়েছে মর্মে আদালতে মামলার আবেদন করেন।