শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:২৩
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

শামীম আহমেদ  বরিশালে ৪ দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় নগরীর ১০ নম্বর ওয়ার্ডের বালুরমাঠ বাস্তুহারা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভিটামিন ক্যাপসুল খাইয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ।

এদিকে সকাল ১০টায় বরিশাল জেনারেল হাসপাতালে জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। এ সময় জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সিটি করপোরেশন সূত্র জানায়, শনিবার শুরু হওয়া ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী ১৪ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত চলবে। ৪ দিনব্যাপী ক্যাম্পেইনে সিটি কপোরেশনের ৩০টি ওয়ার্ডে মোট ২২০ টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সের শিশুদের নীল রঙের একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুদের লাল রঙের একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সিটি করপোরেশনের নির্ধারিত কেন্দ্রে গিয়ে শিশুদের ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সিটি করপোরেশনের পক্ষ থেকে অনুরোধ করেছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ। এদিকে জেলার ১০টি উপজেলার ৮৫টি ইউনিয়নের ২৫৫ টি ওয়ার্ডে ২ হাজার ৪০টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে এবং প্রতি উপজেলায় ১টি অতিরিক্ত কেন্দ্রসহ মোট ২ হাজার ৫০টি কেন্দ্রে ৪ হাজার ১শ’ জন স্বেচ্ছাসেবী এই ক্যাম্পেইন বাস্তবায়ন করছে।

ক্যাম্পেইনে জেলায় ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ৮২ হাজার ১৪৮ জন শিশু এবং ৬ থেকে ১১ মাস বয়সের ৩৪ হাজার ২২৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন।