শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, রাত ৮:০৭
শিরোনাম :
মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

সড়ক দুর্ঘটনায় বশেমুরবিপ্রবি’র সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিহত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি  গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাইসুল ইসলাম শুভ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

সোমবার (২৭ ডিসেম্বর) সাড়ে এগারোটার দিকে গোপালগঞ্জের ঘোনাপাড়াতে অবস্থিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শুভ বশেমুরবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বগুড়া জেলার কাহালু উপজেলার মৃত শামসুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘোনাপাড়ার অবস্থিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে চলন্ত ভ্যানের চাকা খুলে যাওয়ায় পেছন থেকে অনিয়ন্ত্রিত দোলা পরিবহনের একটা বাস শুভকে পিষে দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর আবু নাইম মোহাম্মদ মোফাজ্জল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করছে ডিবি পুলিশ, গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ, হাইওয়ে পুলিশ। এছাড়া বাস ও ভ্যান আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।