বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৫৯
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

প্রক্সি পরীক্ষা দেয়ায় উলিপুরে যুবকের ১ বছরের কারাদন্ড!

 

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে অন্যের হয়ে বদলী (প্রক্সি) পরীক্ষা দিতে এসে সোহেল রানা (২৪) নামের যুবকের এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে উলিপুর মহিলা ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রে। এ ঘটনায় আটক যুবককে থানায় দেখতে এসে মূল পরীক্ষার্থীসহ তার বন্ধু আটক হয়েছেন।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ডিগ্রী ৩য় বর্ষের পরীক্ষার প্রথম দিন ইংরেজী (আবশ্যক) পরীক্ষা চলাকালীন সময় মূল পরীক্ষার্থী উপজেলার পাঁচপীর ডিগ্রী কলেজের ছাত্র মঞ্জু মিয়া (২৩) রোল নম্বর-৮৩৩৮৮৯৭ এর পরিবর্তে সোহেল রানা (২৪) পরীক্ষা দিচ্ছিল। এ সময় দায়িত্বরত শিক্ষক উপস্থিতিপত্রে (হাজিরা খাতা) স্বাক্ষর নিতে গেলে প্রবেশপত্রের ছবির সঙ্গে অমিল থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছেন। এ ঘটনায় পরীক্ষা শেষে সন্ধায় ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের আটক সোহেল রানাকে ভ্রাম্যমান আদালত বসিয়ে এক বছরের কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত সোহেল রানা রংপুর জেলার মিঠাপুকুর থানার জারুল্লাপুর গ্রামের নুরনবী মিয়ার পুত্র। এ সময় সোহেল রানার সাথে থানায় দেখা করতে এলে মূল পরীক্ষার্থী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামের আব্দুর সবুরের পুত্র মঞ্জু মিয়া ও তার বন্ধু একই গ্রামের জহুরুল হকের পুত্র রাকিবুল ইসলাম (২৩) কে পুলিশ আটক করেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

উলিপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব দেবব্রত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।