শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১২
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

রামমন্দিরের জন্য বিশ্বের সবচেয়ে বড় তালা!

অনলাইন ডেস্ক  অযোধ্যার রামমন্দিরের জন্য ৪০০ কেজি ওজনের তালা বানিয়েছেন উত্তরপ্রদেশের আলিগড় জেলার বাসিন্দা সত্যপ্রকাশ শর্মা ও তার স্ত্রী রুকমনি শর্মা।

এটিই বিশ্বের সবচেয়ে বড় তালা বলে জানা গেছে। খবর গালফ নিউজের।

তালাটি খোলার জন্য যে চাবি তার ওজন ৩০ কেজি। ১০ ফুটের এই তালা তৈরি করতে সময় লেগেছে ছয় মাস। তালাটি তৈরিতে খরচ পড়েছে দুই লাখ টাকা।

সত্যপ্রকাশ একজন তালা ব্যবসায়ী। তিনি বলেন, অযোধ্যায় পাঠানোর আগে এই তালাটিতে অনেক পরিবর্তন করা হবে। তালার বাক্স, লিভার ও হুড হবে পিতলের। মরিচা থেকে বাঁচার জন্য তালাটিতে একটি স্টিলের স্ক্র্যাপ সিট বসানো হবে, এই উদ্দেশ্যে তার আরও অর্থের প্রয়োজন। তাই তিনি লোকদের কাছে আর্থিক সাহায্য চাইছেন যাতে তার স্বপ্ন বাস্তবে পরিণত হয়।

এর আগেও গত বছরে ৩০০ কেজি ওজনের তালা বানিয়ে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন সত্যপ্রকাশ।

প্রসঙ্গত, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর হামলা চালিয়ে ধ্বংস করে বাবরি মসজিদ। ২০১৯-এ হিন্দুদের রামমন্দির তৈরির দাবির পক্ষে রায় দেয় সুপ্রিমকোর্ট। বিতর্কিত জমি তুলে দেওয়া হয় হিন্দু সংগঠনগুলোকে। তবে বাবরি ধ্বংসে অভিযুক্তরা সবাই রেহাই পান।

রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পরিচালনায় অযোধ্যায় রামমন্দির তৈরির কাজ চলছে জোর কদমে। ২০২৪-এর লোকসভা ভোটের মুখে নির্মাণকাজ শেষ করার টার্গেট রাখা হয়েছে।