শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০০
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

ডিবির জ্যাকেটে আসছে কিউআর কোড, স্ক্যানেই ধরা পড়বে আসল-নকল

ডেস্করিপোর্ট  আসল নকল ধরতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জ্যাকেটে যুক্ত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন কুইক রেসপন্স কোড (কিউআর কোড)। শিগগিরই ডিবির সব সদস্যকে পৃথক কোড সংযুক্ত করে এ জ্যাকেট দেওয়া হবে। ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মাহবুব আলম জানান এই তথ্য জানান।

ডিবি জানায়, কোড সংযুক্ত এই নতুন পোশাক সরবরাহ করা হতে পারে ফেব্রুয়ারির শুরুর দিকে।

জানা যায়, ডিবির সব কর্মকর্তাদের তথ্য আগে থেকেই জমা থাকবে তাদের নিজস্ব সার্ভারে। মোবাইলঅ্যাপ দিয়ে সদস্যের কিউআর কোড স্ক্যান করলেই তাদের পরিচয় চলে আসবে। আর যদি কোনো ভুয়া ডিবির পোশাকের কোড স্ক্যান করা হয়, তাহলে ‘ইনভ্যালিড কিউআর কোড’ নামে একটি বার্তা দেখা যাবে।

এ বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার জানান, ভুয়া ডিবি সেজে অনেকেই মানুষের সঙ্গে প্রতারণা করে। কেউ যেন এ ধরনের প্রতারণা করতে না পারে, সেজন্য তৈরি হচ্ছে নতুন পোশাক। কিউআর কোড ছাড়াও পোশাকে থাকবে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা। ফলে সহজে জালিয়াতি করা সম্ভব হবে না।

ডিবির এই কর্মকর্তা আরও জানান, পোশাকে এক ধরনের বিশেষ রঙ থাকবে। যার মাধ্যমে আসল-নকল পুলিশের পার্থক্য চিহ্নিত করা যাবে। বিশেষ ধরনের কাপড় দিয়ে তৈরি করা হচ্ছে এই পোশাক। যেন এটি বাজারে পাওয়া না যায়। শীত-গরম উভয় ঋতুর জন্যই আরামদায়ক কাপড় ব্যবহার করা হয়েছে এই পোশাকে।