শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৪
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ইজিবাইকযাত্রী চার নারী নিহত

ডেস্করিপোর্ট  নীলফামারীর সদর উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ইজিবাইকযাত্রী চার নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বুধবার উপজেলার সোনারায় ইউনিয়নের দারোয়ানি এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সোনারায় ইউনিয়নের দারোয়ানি এলাকার ধনীপাড়ার আশরাফ আলীর স্ত্রী শেফালী বেগম (৩৫), একই এলাকার মোশাররফ হোসেন বদির স্ত্রী রুমা আকতার (২৫), আরমান হোসেনের স্ত্রী মিনারা আকতার (২২) ও উপজেলার কোরানীপাড়ার বেলাল হোসেনের স্ত্রী ছায়া বানু (২৬)। নিহতরা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক বলে জানা গেছে।

এ দুর্ঘটনায় আহতরা হলেন— ইজিবাইকচালক আপন হোসেন, নাজমিন আকতার, মিনা আকতার, রওশন আরা ও রোমানা আকতার। এদের সবার বাড়ি দারোয়ানী এলাকায়।

জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস সকালে সৈয়দপুর হয়ে চিলাহাটি যাওয়ার পথে সোনারায় ইউনিয়নের টেক্সটাইল ঘুন্টি শখেরবাজার রেলক্রসিং নামক স্থানে আসে। এ সময় ওই রেলক্রসিং পার হতে গেলে একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয় চলন্ত ট্রেনটি।

এতে অটোরিকশার ৯ যাত্রীর মধ্যে তিন নারী ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা ছয়জনকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে যান। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও এক নারীর মৃত্যু হয়।

সৈয়দপুর রেলওয়ে জেলা থানার ওসি আব্দুর রহমান বিশ্বাস জানান, কুয়াশার কারণে ইজিবাইকচালক ট্রেন দেখতে পাননি। এ কারণে এ দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম শাহ জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনাটি ঘটতে পারে। তা ছাড়া এ রেলপথে অরক্ষিত রেলক্রসিং থাকায় দিন দিন দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।