শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৪
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

ঘুমের মধ্যে স্ত্রী ভয়ানক অপরাধ স্বীকার করায় পুলিশে ধরিয়ে দিলেন স্বামী!

অনলাইন ডেস্ক  ঘুমের মধ্যে স্ত্রী বলে ফেলেছেন যে অপরাধ তিনি বারবার করছিলেন। লিভারপুলের বাসিন্দা রুথ ফোর্ট নামে এক মহিলা ঘুমের মধ্যে তার অপরাধ বলেন।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘুমের মধ্যে স্ত্রী বলে ফেলেছেন গত কয়েক মাস ধরে যে অপরাধ সে করছিলেন। সব কিছু শুনেও ফেলেছেন পাশে শুয়ে তার স্বামী অ্যান্টনি ফোর্ট।

এর পর অভিযোগ করেন স্থানীয় থানায় অ্যান্টনি নিজের স্ত্রীর বিরুদ্ধে। পুলিশকে তিনি বলেন, তাদের বিয়ে হয় লিভারপুল ইউনিভার্সিটিতে একসঙ্গে পড়াশোনা করার পর। তাদের তিন সন্তান আছে। তারা কিন্তু ধনী নন। সংসার চালান দুজনেই আয় করে।

তিনি আরও বলেন, কেয়ারটেকারের চাকরি পায় তার স্ত্রী রুথ কিছু দিন আগেই। দেখাশোনা করে সে এক অসুস্থ ও বৃদ্ধ নারীকে। অসুস্থ ওই নারী সবসময় হুইলচেয়ারে থাকেন। রুথকে তিনি বিশ্বাস করেন। সেই বিশ্বাস এবং নারীর অসুস্থতার সুযোগ নিয়ে তার ব্যাংক থেকে হাজার টাকা চুরি করেছে রুথ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অ্যান্টনি পুলিশকে আরও জানান, কিছু দিন আগেই ম্যাক্সিকোতে ছুটি কাটাতে গিয়েছিলেন তারা। রুথ এত বাজে খরচ করছিল, যা দেখেই সন্দেহ হয়েছিল অ্যান্টনির। এত টাকা কোথা থেকে সে পেল? জিজ্ঞেস করায় রুথ জানিয়েছিল, তার আত্মীয় পাঠিয়েছেন। কিন্তু এর পরও সন্দেহ দূর হয়নি অ্যান্টনির। একদিন স্ত্রীর ব্যাগে একটি অচেনা এটিএম কার্ডও দেখতে পান তিনি।

পুলিশের কাছে তিনি জানান, তার স্ত্রী মোট ৭ হাজার ৭০০ পাউন্ড চুরি করেছে। ঘুমের ঘোরে স্ত্রী সব কথা শিকার করেছেন। এই কারণে মানসিকভাবে ভেঙেও পড়েছেন তিনি।