শনিবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ২:৪৩
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

কুষ্টিয়া পুলিশ লাইন্স এসএএফ মেসে বড়খানার অনুষ্ঠান অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া পুলিশ লাইন্স এসএএফ মেসে বড়খানার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি ২০২২) দুপুর ২ টায় কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্স এসএএফ মেসে বড়খানার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জুম্মার নামাজের পর এ বড়খানা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি এবং কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলম বিশেষ অতিথি হিসেবে বড় খানায় অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম ঘুরে ঘুরে এসএএফ মেসের সদস্যদের বড় খানার কার্যক্রম ও তার মান প্রত্যক্ষ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), খায়রুন নেসা, সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ, পুনাক, কুষ্টিয়া ও সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস, মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোহাম্মদ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), কুষ্টিয়া পুলিশ লাইন্স হাসপাতালের ডাক্তার, আর ও আই মো: শহীদুজ্জামান, ওসি ডিবি, আরআই, পুলিশ লাইন্স, কুষ্টিয়াসহ পুলিশ লাইন্স এসএএফ মেসের সদস্যবৃন্দ।