বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৫৩
শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার

ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান

শামীম আহমেদ  জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সিনিয়র সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঐতিহাসিক ও প্রতœতাত্তিক স্থাপনা পরিদর্শন করেছেন।

রবিবার সকালে প্রথমেই সফর সঙ্গীদের নিয়ে তিনি ইতালীর লিসা টাওয়ারখ্যাত মাহিলাড়ার সরকার মঠ পরিদর্শন করেন। এসময় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে ফুল দিয়ে বরন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

একইদিন দুপুরে তিনি কসবা আল্লাহর মসজিদ পরিদর্শন করেন। এসময় রাজস্ব বোর্ডের সদস্য মাসুদ সাদি, ভ্যাট কমিশনার সামসুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার আরিফুল ইসলাম প্রিন্স, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, বীর প্রতীক সুধীর কুমার দাস, পৌর কাউন্সিলর আল-আমিন হাওলাদার উপস্থিত ছিলেন।