বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪১
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

রাশিয়ার ৫,৩০০ সৈন্যকে হত্যার দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক  ইউক্রেনে হামলার পর চার দিনের যুদ্ধে রাশিয়ার ৫ হাজার ৩০০ সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যুদ্ধে এ পর্যন্ত রাশিয়ার আনুমানিক ৫,৩০০ সৈন্য নিহত হয়েছে। এছাড়া রাশিয়ার ১৯১টি ট্যাংক, ২৯টি যুদ্ধ বিমান, ২৯টি হেলিকপ্টার এবং ৮১৬টি সামরিক যান ধ্বংস করেছে ইউক্রেনের বাহিনী।

বিবিসি এ খবর জানালেও এসব তথ্যের সত্যতা বিবিসি নিশ্চিত করতে পারেনি।

গত বৃহস্পতিবার ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর তিনদিক দিয়ে ইউক্রেনে ঢুকে পড়ে রাশিয়ার সৈন্যরা।

দ্রুত গতিতে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করার পরিকল্পনা ছিল রাশিয়ার। কিন্তু তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়। কারণ ইউক্রেনের সেনারা রাজধানীকে নিজেদের দখলে রাখতে সেখানে জড়ো হয় এবং কঠিন প্রতিরোধ গড়ে তুলে।

রাজধানী কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পর রাশিয়া কোনো পূর্ব শর্ত ছাড়া আলোচনায় বসতে রাজি হয়।

তবে আলোচনার কথা বললেও তারা ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা অব্যহত রাখে।

এই হামলার মাঝেই রাশিয়াকে যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেন।