শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:১৭
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ইউক্রেনের হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত

অনলাইন ডেস্ক  ইউক্রেনের সেনাবাহিনীর হামলায় রাশিয়ার এক শীর্ষ জেনারেল নিহত হয়েছেন। নিহত ওই রুশ সেনা কর্মকর্তার নাম মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি (৪৭)।

মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনীর হামলায় তিনি নিহত হন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজও বৃহস্পতিবার এক প্রতিবেদনের এ তথ্য নিশ্চিত করেছে।

ক্রেমলিন সমর্থিত রুশ সংবাদমাধ্যম প্রাভদার বরাতে ফক্স নিউজ বলছে, ‘ইউক্রেনে একটি বিশেষ অভিযানের সময়’ নিহত হয়েছেন মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি। তার মৃত্যুর সময়কার পরিস্থিতি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসের তথ্য মতে, রাশিয়ার সামরিক বাহিনীর সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ৪১তম কম্বাইন্ড আর্মস আর্মির ডেপুটি কমান্ডার হিসেবে কাজ করছিলেন মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি। এছাড়াও জেনারেল সুখভেতস্কি ৭ম এয়ারবোর্ন ডিভিশনের প্রধান হিসেবেও দায়িত্বপালন করছিলেন। সিরিয়ায়ও কাজ করেছেন সুখভেতস্কি। সাহসিকতার জন্য রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনের পক্ষ থেকে দুই দফায় পুরস্কারে ভূষিত হন এ মেজর জেনারেল।